ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছর পর আলোয় আলোকময় রাতের সৈকত টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২ নারীর নিরাপত্তা, অধিকার,ক্ষমতায়ন নিশ্চিতের ডাক রোকেয়া দিবসে: পুরস্কৃত হলো জেলার ৪ নারী চলতি সপ্তাহে তফসিল: সিইসি উখিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ কামরুন তানিয়া রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি কমবে : অর্থ উপদেষ্টা  রোকেয়া দিবস আজ ডিসি’র ছবি ব্যবহার করে প্রতারণা, জেলা প্রশাসনের সতর্কতা জারি ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশেই চলবে চিকিৎসা পুতিনের ভারত সফর : এনার্জি বাণিজ্যের আড়ালে নতুন বৈশ্বিক শক্তির সমীকরণ ৭দিন ধরে নিখোঁজ চকরিয়ার তানভীর সাংবাদিকতা ও ওকালতি পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মহেশখালীতে অবৈধ বালু ভর্তি ৩ টি ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ময়দাসহ ৭ পাচারকারী আটক

দুই জান্নাতের মুখে হাসি ফোটাতে ইউএনওর মানবিক উদ্যোগ

কক্সবাজার সদর উপজেলার দুই শিশু—মরিয়ম জান্নাত ও ফাতেমা জান্নাত—জন্মগত হার্টের ছিদ্র নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল। অবশেষে তাদের চিকিৎসার পুরো ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে একটি এনজিও। এই মানবিক কাজটির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কক্সবাজার সদর ইউএনও।

ইউএনও জানান, কিছুদিন আগে মরিয়ম জান্নাতের হার্ট অপারেশনের অনুদান নিশ্চিত হয়। এর মধ্যেই ফাতেমা জান্নাত নামের আরেক শিশুর বাবা—একজন অটোরিকশা চালক—মেয়ের জন্মগত হার্টের ছিদ্র অপারেশনের জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চান। সীমিত আয়ে চিকিৎসা চালাতে না পেরে তিনি প্রশাসনের কাছে শেষ আশ্রয় নেন।

ইউএনও জানান—
“সেই বাবা যখন অসহায় চোখে সাহায্য চাইলেন, বিদায়ের সময় কী করবো বুঝতে পারছিলাম না। এরপরও আল্লাহর ওপর ভরসা রেখে এনজিওর সঙ্গে কথা বলি—আরেকটি শিশুর জন্য সহায়তা পাওয়া যায় কি না। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়েই দুই জান্নাতের জন্যই ফান্ড পাওয়া গেছে।”

আগামী ৭ ডিসেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দুই শিশুরই অপারেশন সম্পন্ন হবে।

ইউএনও আরও বলেন—
“ওদের হাসিমুখ দেখার অপেক্ষায় আছি। অপারেশন যেন সফল হয়—সেজন্য সকলের দোয়া কামনা করছি।”

স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতায় দুই শিশুর জীবন বাঁচানোর এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

দুই জান্নাতের মুখে হাসি ফোটাতে ইউএনওর মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৭:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫