ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

তিন ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষ করে কক্সবাজার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

মাত্র তিন ঘন্টার একটি সংক্ষিপ্ত সফর শেষ করে কক্সবাজার ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১ টা ১৫ এর দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়েন বলে জানান কক্সবাজার বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।

কক্সবাজার সফর শেষ করে ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

এর আগে সোমবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় কক্সবাজার বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনলার প্রদান করা হয়। এরপর বেলা ১১টার দিকে কক্সবাজারের ইনানী বে-ওয়াচ হোটেলে ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রুপরেখা’ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহবান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান

This will close in 6 seconds

তিন ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষ করে কক্সবাজার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫