ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা জনপ্রশাসন নাকি স্বরাষ্ট্র কোন মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান

ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে। তবে নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন।

শনিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। মিটফোর্ডের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই অসহিষ্ণু হয়ে গেছি। এটা শুধু সবার সহযোগিতাই কমিয়ে আনা সম্ভব। লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের কাজ হলো, তাদের আইনের হাতে সোপর্দ করা। দ্রুত বিচারের কাজ আদালতের।

সবার প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। কোনও ঘটনা ঘটলে সেটা যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তারাই আইনগত ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। তারা যখনই জানতে পারছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে হয়তো বা কিছু সময় লাগতে পারে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫