ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু প্রেসক্লাবের মহান বিজয় দিবস উদযাপন ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনের মুক্তিযুদ্ধের বিজয় মেলার “মা হয়তো মারা গেছেন”- সূচীর ছেলের মন্তব্যের পর যা জানালো মায়ানমারের জান্তা সরকার নোয়াখালী এক্সপ্রেস: ‘নিউ কিড ইন স্কুল’ কি চমক দেখাতে প্রস্তুত? উখিয়ার লোকালয়ে আসা অ জ গ র বনে অবমুক্ত আইপিএল নিলামে বাংলাদেশের রেকর্ড পারিশ্রমিকে কলকাতায় মুস্তাফিজ সাগর দেখতে এসেছে লাখো পর্যটক: মন্দা কাটিয়ে চাঙ্গা পর্যটন খাত মুক্তিযুদ্ধ মুক্তিকামী মানুষের সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা টেকনাফ প্রেসক্লাবে বিজয় দিবস উদযাপিত বিজয়ের আনন্দে মুখরিত কক্সবাজার রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন স্মৃতিফলকে ফুল দিলেই শহীদদের রক্তের ঋণ শোধ হয় না… কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল

ডাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

শিক্ষার্থী ঐক্যজোট মনোনীত জিএস প্রার্থী এসএম ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন।

বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে ডাকসু নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। আর সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার মোট ৪৭১ প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৮ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে ৪৭১ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক ১১ জন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন। এ ছাড়া সদস্য হিসেবে ২১৭ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ডাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

আপডেট সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫