ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের সন্ত্রাসী মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সাগরে নৌবাহিনীর অভিযান: মায়ানমার পাচারকালে দেড়হাজার বস্তা সিমেন্টসহ আটক ৩০ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সাইফুল গ্রেফতার কক্সবাজারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়- যথাযথ দায়িত্ব পালন যে করেনা তাকে শিক্ষক বলা যায় না সালাহউদ্দিন আহমেদ / শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবস ক্রিকেট: ‘অদম্য’ মিরাজের মুখোমুখি ‘অপরাজেয়’ শান্ত.. মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৮ উখিয়ায় ‘স্বপচূড়া’র ক্রীড়া উদ্যোগ, অনুষ্ঠিত হলো ফুটবল উৎসব বাহারছড়ার অপহৃত ৪ কিশোরকে ছেড়ে দেয়ার নেপথ্যে মুক্তিপণ নাকি অন্যকিছু! মাতামুহুরিকে উপজেলা করা হবে: চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ বিজয়ের মাসে কক্সবাজারের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় সাগরের নীল জলে সুনীল উচ্ছাসে মেতেছে পর্যটকেরা শহীদ দৌলত দিবস আজ: এ দিন চকরিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৌলত খান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা

টেকনাফ থেকে ট্রলারে করে আসছিলো ইয়াবার চালান, ৪ লক্ষ ৬০ হাজার ইয়াবাসহ ৯ মাদক কারবারি আটক

কক্সবাজারে ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা সহ ৯ জন মাদক কারবারিকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব। টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে কক্সবাজার শহরে মাদকের চালান প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ কারবারিদের আটক করতে সক্ষম হয় বলে জানায় র‍্যাব-১৫।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১১ টা ৫৪ মিনিটে র‍্যাব-১৫ এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের পেশকারপাড়ার আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়া বড়ইতলির মোঃ আবু তাহের (৪২), ঈদগাঁও ইসলামাবাদ বোয়ালখালীর মোঃ ফিরোজ (৩৮), ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়ার মোস্তাক আহাম্মদ (৪০), কক্সবাজার সদরের লাহারপাড়া বাস টার্মিনাল এলাকার নবী হোসেন (৩৮) ও একই এলাকার জাফর আলম (৬৩), চকরিয়া ডুলাহাজারা ডুমখালীর মোঃ শাহাব উদ্দিন (৫৫), টেকনাফ হ্নীলা লেচুপ্রাং এর মোঃ সেলিম (৬৮) এবং চকরিয়া ঘুনাখলী লম্বাতলীর আবুল কালাম প্রঃ কালু (৭০)।

র‍্যাব-১৫ এর মুখপাত্র আ. ম. ফারুকের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে র‍্যাব।

“এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অধিনায়ক র‍্যাব ১৫ এর দিকনির্দেশনায় কক্সবাজার শহরের ১নং ওয়ার্ড নাজিরারটেক বাঁকখালী নদীর মোহনায় র‍্যাব ১৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ট্রলারটিকে আটক করতে সক্ষম হয়। উক্ত ট্রলার থেকে তেলের ড্রামের ভিতরে কৌশলে লুকায়িত অবস্থায় ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে উক্ত ট্রলারটিকে ফিশারীঘাট এলাকায় নিয়ে আসা হয়।” উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন। যার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে।

আটককৃত মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয় র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের সন্ত্রাসী মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

This will close in 6 seconds

টেকনাফ থেকে ট্রলারে করে আসছিলো ইয়াবার চালান, ৪ লক্ষ ৬০ হাজার ইয়াবাসহ ৯ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫