ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২ হোয়াইক্যংয়ে ৫০ হাজার ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘণ্টাকে কেন ‘সোনালি সময়’ বলা হয় সদর ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ কমান্ডার সোবাহান যে বীরের কন্ঠে আসে কক্সবাজার মুক্তির ঘোষনা… ১২ ডিসেম্বর ১৯৭১: যেভাবে মুক্ত হয় কক্সবাজার যেভাবে দুআ -প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন জুমার দিন আল্লাহর শেখানো ৪টি দোয়া পাঠ করুন কসউবিয়ান শিক্ষাবৃত্তি ২০২৫: মেধা, মানবিকতা ও ১৫০ বছরের ঐতিহ্যে নতুন সংযোজন ব্যানার ফেস্টুন সরাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লুৎফুর রহমান কাজলের অনুরোধ অবশেষে শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

টেকনাফের গোদারবিলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

টেকনাফের সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ নুর আহমদ (২৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

আটককৃত যুবক ওই এলাকার মকবুল আহমদের ছেলে। ২৮ নভেম্বর ভোরে প্রায় এক ঘন্টা ধরে এ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি গোদারবিল ও মেরিন ড্রাইভ এলাকায় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে পর্যটক, যাত্রী ও স্থানীয়দের লক্ষ্য করে সশস্ত্র ছিনতাই, অপহরণ এবং চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি নজরে আসার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় বিজিবি।

অভিযান শুরুর পর গোদারবিল এলাকার বাসিন্দা ইমাম হোসেনের বসতবাড়ি ঘিরে ফেলে অভিযানে অংশ নেওয়া দলগুলো। পরে তল্লাশিতে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়। তবে বাড়ির মালিক ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। এসময় ১টি পাইপগান, ১টি ওয়ান সুটার গান ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা, চলাচলের রুট ও যোগাযোগ নেটওয়ার্ক চিহ্নিত করা সম্ভব হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্রসহ আটককৃত যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২

This will close in 6 seconds

টেকনাফের গোদারবিলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫