ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯

জেলার জুলাই বীর শহীদের স্মরণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে কক্সবাজারে যাঁরা জীবন দিয়েছেন দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য,তাঁদের স্মরণে আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি—“এক শহীদ, এক বৃক্ষ।

রোববার জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহিদ স্মরণী সড়কের পর্যটন মোটেল শৈবাল সংলগ্ন জুলাই স্তম্ভ  চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে জুলাই গণঅভ্যুত্থানে পেকুয়া  উপজেলার শহীদ ওয়াসিম আকরাম, মহেশখালী উপজেলার শহীদ তানভীর ছিদ্দিকী,চকরিয়া উপজেলার শহীদ আহসান হাবিব এবং ঈঁদগাও উপজেলার শহীদ নুরুল আমিন স্মরণে আত্মত্যাগের প্রতীক কৃষ্ণচূড়া, নির্ভীকতার প্রতীক অর্জুন, বিজয়ের আনন্দের প্রতীক কদম এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে সোনালু এই চারটি গাছ রোপন করা হয়৷

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রোপিত বৃক্ষগুলো কক্সবাজারের জুলাই বীর শহীদদের স্মরণে একটি সবুজ শ্রদ্ধাঞ্জলি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ যুগ যুগ ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিক-নির্দেশনা হয়ে থাকবে।

এ সময় পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম,শহীদ তানভীর ছিদ্দিকীর পিতা বাদশাহ মিয়া, শহীদ ওয়াসিমের বড় ভাই আরশেদ আলীসহ আরো শহীদ পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের আন্তরিক অভিব্যক্তিতে এ আয়োজনটিতে আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি?

This will close in 6 seconds

জেলার জুলাই বীর শহীদের স্মরণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি

আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫