ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২ হোয়াইক্যংয়ে ৫০ হাজার ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘণ্টাকে কেন ‘সোনালি সময়’ বলা হয় সদর ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ কমান্ডার সোবাহান যে বীরের কন্ঠে আসে কক্সবাজার মুক্তির ঘোষনা… ১২ ডিসেম্বর ১৯৭১: যেভাবে মুক্ত হয় কক্সবাজার যেভাবে দুআ -প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন জুমার দিন আল্লাহর শেখানো ৪টি দোয়া পাঠ করুন কসউবিয়ান শিক্ষাবৃত্তি ২০২৫: মেধা, মানবিকতা ও ১৫০ বছরের ঐতিহ্যে নতুন সংযোজন ব্যানার ফেস্টুন সরাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লুৎফুর রহমান কাজলের অনুরোধ অবশেষে শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

ছাত্রদলের তারুণ্যের সমাবেশে লুৎফুর রহমান কাজল-সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে

৩১ দফা কর্মসূচীর ভিত্তিতে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে সম্প্রীতির বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ মন্তব্য করে দলটির কেন্দ্রিয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, “ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সম্প্রদায়, ধনী-গরীব ও সব পেশাজীবির সকলের সমমর্যাদা-আত্মমর্যাদার ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবেন। “

রোববার বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরী ও ইনস্টিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় ধানের শীষ’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার শহর, সদর, রামু ও ঈদগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে লুৎফুর রহমান কাজল বলেন, “ ৩১ দফা কর্মসূচীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা- সবার আগে বাংলাদেশ, সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর হিংসাত্মক রাজনীতি এদেশে কেউ চায় না। সম্প্রীতির বার্তা নিয়ে তরুণ প্রজন্মকে বৈষম্যহীন ও উন্নয়নশীল জনতার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। “

এসময় আগামী সংসদ নির্বাচনে দেশের সাধারণ জনতার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ বিএনপি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তারুণ্যের সমাবেশে কক্সবাজার সদর রামু ঈদগাও এলাকার বিভিন্ন এলাকা থেকে হাজারো ছাত্র-তরুণ বর্ণাঢ্য মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২

This will close in 6 seconds

ছাত্রদলের তারুণ্যের সমাবেশে লুৎফুর রহমান কাজল-সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে

আপডেট সময় : ০৮:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫