ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান

“গোলদীঘিতে ধরা পড়া কাতলা মাছটি ১১ কেজি নয়, প্রকৃত ওজন ৬ কেজি”

কক্সবাজার শহরের গোলদীঘি পুকুরে ধরা পড়েছে বিশাল ওজনের একটি বিশাল কাতাল মাছ। শুক্রবার সকালে মাছটি ধরেন স্থানীয় যুবক নয়ন ধর। পরে মাছটি দেখতে এলাকার মানুষজন ভিড় জমায়। মাছটি শুক্রবারে ধরা পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটি ভাইরাল হয় রবিবারে।

নয়ন ধর টিটিএন-কে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তথ্যটি সঠিক নয়। সবখানে বলা হচ্ছে ১১ কেজি ওজনের কাতাল মাছ। তবে মাছটির প্রকৃত ওজন ৬ কেজির মতো। আমি শুক্রবার ২ টি মাছ ধরেছি। দুটি মিলে ১২ কেজি মতো হবে।

প্রত্যক্ষদর্শী পার্থ দেব জানান, নয়ন ধরের বড়শিতে মাছটি ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটি ১১ কেজি ওজনের বলে ছড়িয়ে পড়লেও এটার আসল ওজন ৬ কেজি বলে জানান তিনি।

মাছটির বিশাল আকার দেখে অনেকে অবাক হন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। কেউ কেউ বলেন, গোলদিঘিতে এর আগে এমন বড় কাতলা দেখা যায়নি।

স্থানীয়দের মতে, এ ধরনের মাছ সাধারণত নদী বা বড় জলাশয়ে পাওয়া যায়। গোলদিঘিতে এমন বড় মাছ পাওয়া বিরল ঘটনা হওয়ায় এলাকাজুড়ে আনন্দ উৎসবের আমেজ সৃষ্টি হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

“গোলদীঘিতে ধরা পড়া কাতলা মাছটি ১১ কেজি নয়, প্রকৃত ওজন ৬ কেজি”

আপডেট সময় : ০৪:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫