ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা জনপ্রশাসন নাকি স্বরাষ্ট্র কোন মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

রোববার ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বুলবুল বলেন, “রোববার রাত ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি নিয়ে যাচ্ছিল এই তিন ব্যক্তি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে।

“প্রাণ বাঁচাতে তারা ওই গ্রামের একটি পুকুরে লাফ দেয়। সেখান থেকে তুলে নিয়ে গ্রামবাসী তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।”

তিনি বলেন, “খবর পেয়ে ভোর সাড়ে ৪টার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে এবং অপর একজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তারও মৃত্যু হয়।”

তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি বুলবুল ইসলাম।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫