ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থানের কথা জানান তিনি।

মাহদী আমিন বলেন, ‘আমাদের প্রার্থী যারা আছেন, তারা যখন ঢাকায় এসেছিলেন তখন আমরা তাদের বলেছি নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেব।

সামগ্রিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে আমাদের অবস্থান।’
নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন, ‘তাদের নিয়ে দলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনো নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলোচনা চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।

তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি জানান। এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের পরিকল্পনা আছে। তবে সেটি সিলেট থেকে আসার পর সবিস্তারে জানানো হবে।

সুত্র: কালের কন্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত

This will close in 6 seconds

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬