ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২ হোয়াইক্যংয়ে ৫০ হাজার ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘণ্টাকে কেন ‘সোনালি সময়’ বলা হয় সদর ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ কমান্ডার সোবাহান যে বীরের কন্ঠে আসে কক্সবাজার মুক্তির ঘোষনা… ১২ ডিসেম্বর ১৯৭১: যেভাবে মুক্ত হয় কক্সবাজার যেভাবে দুআ -প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন জুমার দিন আল্লাহর শেখানো ৪টি দোয়া পাঠ করুন কসউবিয়ান শিক্ষাবৃত্তি ২০২৫: মেধা, মানবিকতা ও ১৫০ বছরের ঐতিহ্যে নতুন সংযোজন ব্যানার ফেস্টুন সরাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লুৎফুর রহমান কাজলের অনুরোধ অবশেষে শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

কক্সবাজার কলেজের গোল মোহাম্মদের ঘন্টার ধ্বনিতে তিন দশকের গল্প

ঘণ্টা বাজতেই প্রাণ ফিরে পায় পুরো কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা বুঝে নেয় নতুন ক্লাস শুরু হলো, বা হয়তো আজকের মতো ছুটি। সেই ঘণ্টার ধ্বনির সঙ্গে জড়িয়ে আছে এক মানুষের জীবনের প্রায় পুরোটা সময়। তিনি গোল মোহাম্মদ।

প্রায় ৩৫ বছর ধরে কক্সবাজার সরকারি কলেজের ঘণ্টা বাজিয়ে যাচ্ছেন তিনি। সকাল থেকে বিকেল পর্যন্ত তার বাজানো ঘণ্টার শব্দে একের পর এক ক্লাস শুরু হয়, শেষ হয়। পরীক্ষার সময়েও তার ঘণ্টাই জানান দেয় কখন শুরু, কখন শেষ। শিক্ষার্থীদের কাছে তাই তিনি যেন কলেজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

গোল মোহাম্মদের গল্প শুরু ১৯৮৪ সালে। তখন তিনি বেসরকারিভাবে কলেজে যুক্ত হন। সেই থেকে শুরু হওয়া যাত্রা আজও থেমে নেই। ১৯৯৫ সালে তিনি সরকারিভাবে চাকরিতে যোগ দেন কক্সবাজার সরকারি কলেজে।

তার পর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে কলেজের সময়সূচি, ছুটি, এমনকি পরীক্ষার পরিবেশও নির্ভর করেছে তার হাতের সেই ঘণ্টার ওপর।

গোল মোহাম্মদ বলেন, “আমি খুবই সুখী মানুষ। এই কলেজ, এই ঘণ্টা, এই শিক্ষার্থীরা সবই আমার জীবনের অংশ। সুখেই আছি আমি।”

সহকর্মী ও শিক্ষার্থীরা বলেন, গোল মোহাম্মদ শুধু একজন কর্মচারী নন, তিনি যেন কলেজের ঐতিহ্যের অংশ। প্রতিদিন তার ঘণ্টার ধ্বনি শুনে দিন শুরু না হলে কক্সবাজার সরকারি কলেজ অসম্পূর্ণ মনে হয়।

কলেজের আকাশে যখন বিকেলের সূর্য ডোবে, তখনও শেষবারের মতো ঘণ্টা বাজান গোল মোহাম্মদ। ঘণ্টার সেই মধুর ধ্বনির সঙ্গে শেষ হয় আরেকটি দিনের গল্প যার প্রতিটি অধ্যায়ে লেখা আছে এক নিবেদিতপ্রাণ মানুষের নাম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২

This will close in 6 seconds

কক্সবাজার কলেজের গোল মোহাম্মদের ঘন্টার ধ্বনিতে তিন দশকের গল্প

আপডেট সময় : ১০:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫