ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা।

বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালিটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তায়কোয়ানডো একটি ফিজিক্যাল ফিটনেস এবং সুশৃঙ্খল খেলা।

এ ছাড়া তরুণ সম্ভাবনাময় এসব খেলোয়াড়রা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠার গুণাবলীগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে অর্জন করতে পারে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, তায়কোয়ানডো ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মনসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এসময় তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় ও জেলা সদস্যসহ বিভিন্ন খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে তায়কোয়ানডো প্রদর্শনী ও প্রতিযোগীতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে জেলার বিভিন্নজ তায়কোয়ানডো সংগঠনের ২৫০জন খেলোয়াড় অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন

This will close in 6 seconds

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫