ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব

“ এফ-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং ” শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ সম্পন্ন

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তাদের “ এফ-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং ” শীর্ষক প্রশিক্ষন ও সনদ বিতরণ অনুষ্ঠান।

সোমবার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিকেলে সনদ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, একজন চাকরীজীবী শুধুমাত্র নিজেই উপরের দিকে ওঠার চেষ্টা করেন, অপরদিকে উদ্যোক্তা শুধু নিজের নয় পাশাপাশি আরো অনেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।

এ ছাড়া বিশ্ব ইকোনমিতে নতুন কিছু ব্যবহার করতে চাইলে গ্রুপিং উদ্যোক্তা ও উদ্ভাবনী ছাড়া বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে এটুআই প্রকল্পের সিইও অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইঞা,জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি যিনিয়া শারমিন রিয়াসহ উদ্যোক্তারা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে ২১৪ জন প্রশিক্ষনার্থী নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

“ এফ-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং ” শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫