ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি
উত্তরায় বিমান দুর্ঘটনা

এখন পর্যন্ত নিহত ২৭, চিকিৎসাধীন ৭৮

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

এদিকে বার্ন ইনস্টিটিউট থেকে পাওয়া তালিকা থেকে জানা যায়, সেখানে মারা গেছেন ১০ জন। তারা হলেন- তানভীর (১৪), আফনান ফাইয়াজ (১৪), মাহরিন (৪৬), বাপ্পি (৯), মাসুদা (৩৭), এবি শামীম (১৪), শায়ান ইউসুুফ (১৪), এরিকসন (১৩), আরিয়ান (১৩) ও নাজিয়া (১৩)।

ডা. সায়েদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউটে সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে মারা গেছেন ৮ জন। তার আগে মারা গেছেন আরও দুই জন।

এর মধ্যে চিকিৎসাধীন ৭৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। আর দুই জনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।

তিনি আরও জানান, আহত ও দগ্ধদের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি?

This will close in 6 seconds

উত্তরায় বিমান দুর্ঘটনা

এখন পর্যন্ত নিহত ২৭, চিকিৎসাধীন ৭৮

আপডেট সময় : ১২:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫