ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র ‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্তন চায়’- আনোয়ারী এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহউদ্দিন মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন: ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ ‘বেহেশত পাব’ এমন ভ্রান্তকথায় কান দিবেন না – প্রথম নির্বাচনি সভায় শাহজাহান চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু .. টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক বীর প্রতীক মারা গেছেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উপদেষ্টার বক্তব্যে শাহজাহান চৌধুরীর উদ্বেগ – ‘জিয়া পরিবারের সবাইকে এসএসএফ সুবিধা দিতে হবে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্য কেউ স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন না—পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের ধানের শীষ–মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) উখিয়ার কোটবাজার স্টেশনে দলীয় কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, জিয়া পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

শাহজাহান চৌধুরী বলেন, ‘ফরেন সার্ভিস একাডেমির প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা জানিয়েছেন—শুধু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসএসএফ সুবিধা পাবেন, পরিবারের অন্য সদস্যরা নন। এমন বক্তব্যে পুরো জাতি উদ্বিগ্ন। অতীতে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার, এমনকি নাতি–নাতনিরাও এসএসএফ সুবিধার আওতায় ছিলেন। কিন্তু জিয়া পরিবারের ক্ষেত্রে দলীয় চেয়ারপারসন ছাড়া কেউ না পাওয়াটা নিঃসন্দেহে বৈষম্যপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘১৯৮৩ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা নিনয় অ্যাকুইনো নির্বাসন শেষে দেশে ফেরার মুহূর্তে বিমানবন্দরে হত্যাকাণ্ডের শিকার হন—এই উদাহরণ উল্লেখ করে তিনি সতর্ক করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। দেশে ফেরার মুহূর্তে তিনি বা জিয়া পরিবারের অন্য সদস্যরা এসএসএফ সুবিধার বাইরে থাকলে তা তাদের নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ায়।’

শাহজাহান চৌধুরী অবিলম্বে জিয়া পরিবারের সব সদস্যকে এসএসএফ সুরক্ষার আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা

This will close in 6 seconds

উপদেষ্টার বক্তব্যে শাহজাহান চৌধুরীর উদ্বেগ – ‘জিয়া পরিবারের সবাইকে এসএসএফ সুবিধা দিতে হবে’

আপডেট সময় : ০৯:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫