ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

উখিয়া সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক তিনটি সফল অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৪ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, পালংখালী ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা চালায়। কিন্তু প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, পালংখালী বিওপির উলুবনিয়া মাঝেরকাটি ও পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি অভিযানে ৭০ হাজার এবং অপরটিতে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

একই দিনে হোয়াইক্যং বিওপির ক্যারেঙ্গাঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তিনটি অভিযানে মোট ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, অভিযানের সময় চোরাকারবারীরা টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কক্সবাজার অঞ্চলের সীমান্তে মাদক পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও বাড়ানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

উখিয়া সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০১:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬