ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা জনপ্রশাসন নাকি স্বরাষ্ট্র কোন মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত

উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন

উখিয়ার দক্ষিণ থাইংখালী উত্তর জামতলি এলাকায় অবস্থিত হযরত আয়েশা ছিদ্দীকা (রা.) বালিকা মাদ্রাসা, হিফজ খানা ও এতিম খানায় ২০২৫ শিক্ষাবর্ষের ৮ জন খুদে হাফেজা পবিত্র কুরআন সবীনা খতম করেছেন। এ উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে মাদ্রাসার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এডভোকেট এম এ মালেক। স্থানীয় সমাজকর্মী, অভিভাবক ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই খতমে কুরআন, দোয়া ও তেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-
“এই খুদে হাফেজারা আমাদের গর্ব। তারা কুরআনের আলো ছড়িয়ে মানবতার দিশা দেখাবে। মাদ্রাসাটির পরিচালনা পরিষদ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে-এটি সত্যিই প্রশংসনীয়।”

এ বছর যারা সবীনা খতম সম্পন্ন করেন তারা হলেন-
হাফেজা উম্মে আয়মান (মাতা লায়লা বেগম), হাফেজা মুবিনা আক্তার (পিতা মোহাম্মদ ইসহাক), হাফেজা রাহমা নূরী (পিতা উখিল আহমেদ), হাফেজা মরিয়ম আক্তার (পিতা মোহাম্মদ কলিম উল্লাহ), হাফেজা ফাতেমা নূর ছামী (পিতা মোহাম্মদ খলিল), হাফেজা ফারিহা জান্নাত মারুয়া (পিতা মোহাম্মদ উসমান), হাফেজা সাইমা আক্তার (পিতা মোহাম্মদ নুরুল আলম) ও হাফেজা জান্নাতুল নাঈমা (পিতা ছৈয়দ আলম)।

প্রতিষ্ঠান পরিচালক মাওলানা সেলিম বলেন, “২০২০ সালে নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি উখিয়ার অন্যতম মানসম্মত নারী হিফজ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রতি বছর ৮ থেকে ১০ জন হাফেজা তৈরি হচ্ছে, যা আমাদের জন্য গর্বের।”

এ মাদ্রাসায় হিফজ বিভাগের পাশাপাশি কওমী বিভাগও চালু রয়েছে, যেখানে ছাত্রীদের বাংলা, ইংরেজি, গণিত ও উর্দু ভাষার পাঠ দেওয়া হয়। ফলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও তারা সমৃদ্ধ হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে খুদে হাফেজাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং পরে গাড়িবহর নিয়ে পুরো এলাকায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অভিভাবক, শিক্ষক ও ছাত্রীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল এক অনন্য মিলনমেলা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন

আপডেট সময় : ১০:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫