ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ টেকনাফের সন্ত্রাসী মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সাগরে নৌবাহিনীর অভিযান: মায়ানমার পাচারকালে দেড়হাজার বস্তা সিমেন্টসহ আটক ৩০ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সাইফুল গ্রেফতার কক্সবাজারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়- যথাযথ দায়িত্ব পালন যে করেনা তাকে শিক্ষক বলা যায় না সালাহউদ্দিন আহমেদ / শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবস ক্রিকেট: ‘অদম্য’ মিরাজের মুখোমুখি ‘অপরাজেয়’ শান্ত.. মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৮ উখিয়ায় ‘স্বপচূড়া’র ক্রীড়া উদ্যোগ, অনুষ্ঠিত হলো ফুটবল উৎসব বাহারছড়ার অপহৃত ৪ কিশোরকে ছেড়ে দেয়ার নেপথ্যে মুক্তিপণ নাকি অন্যকিছু! মাতামুহুরিকে উপজেলা করা হবে: চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ বিজয়ের মাসে কক্সবাজারের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় সাগরের নীল জলে সুনীল উচ্ছাসে মেতেছে পর্যটকেরা শহীদ দৌলত দিবস আজ: এ দিন চকরিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৌলত খান

আন্ত: কলেজ ফুটবল টূর্ণামেন্ট : চ্যাম্পিয়ন সিটি কলেজ-রানার আপ মহেশখালী কলেজ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কক্সবাজার সিটি কলেজ চ্যাম্পিয়ন এবং মহেশখালী কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার বিকেলে  বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায়
নির্ধারিত সময়ে দু’দলের ফলাফল ছিল ২-২ গোলে ড্র। পরে কক্সবাজার সিটি কলেজ দল টাইব্রেকারে  ৪-২ গোলে  মহেশখালী কলেজ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সপ্তাহব্যাপী এ টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলাউদ্দিন, সাবেক অধ্যক্ষ জসিমউদ্দীন,ইকবাল মুহাম্মদ শামসুল হুদা টাইডেল,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরোয়ার রোম্মন,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ কলেজ শিক্ষক,রেফারী,কোচ ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

পরে চ্যাম্পিয়ন দলের মাঝে প্রাইজমানি ৩৫ হাজার টাকা, মেডেল ও ট্রফি এবং রানারআপ দলের মাঝে প্রাইজমানি ২৫ হাজার টাকা,ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

এ ছাড়া টূর্ণামেন্টে ম্যান অফ দ্যা ফাইনাল – সিটি কলেজের বোরহান উদ্দীন,সর্বোচ্চ গোল দাতা- মহেশখালী কলেজ দলের তাওহীদুল ইসলাম রিসাত,টূর্নামেন্ট সেরা সিটি কলেজের শেখ আবদুল্লাহ,সেরা গোলকিপার সিটি কলেজের নিশানকে পুরস্কার প্রদান করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এ টূর্ণামেন্টে জেলার নয় উপজেলার ১২ টি কলেজ ফুটবল দল অংশ নেয়।

ফাইনালে বিজয়ী ও রানার আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলাউদ্দিন।

এর আগে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ

This will close in 6 seconds

আন্ত: কলেজ ফুটবল টূর্ণামেন্ট : চ্যাম্পিয়ন সিটি কলেজ-রানার আপ মহেশখালী কলেজ

আপডেট সময় : ০১:৩১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫