ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়ের আনন্দে মুখরিত কক্সবাজার রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন স্মৃতিফলকে ফুল দিলেই শহীদদের রক্তের ঋণ শোধ হয় না… কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল কক্সবাজারে হঠাৎ আ গু নে পুড়ল যাত্রীবাহী বাস বিজয় দিবসে কক্সবাজারে ‘রান উইথ কক্স শিবির’ কর্মসূচি আয়োজিত রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন বিজয় দিবসে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা’র শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বিজয়ের প্রথমপ্রহর থেকে কক্সবাজারে উৎসবমুখর আয়োজন আজ মহান বিজয় দিবস ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হবে মহান বিজয় দিবসের কর্মসূচি: যা যা থাকবে প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা-মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও বিকৃতি রোধে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান পেকুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার : ক্ষোভ ও নিন্দা

আওয়ামীলীগের ডিএনএতেই গনতন্ত্র নেই- সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ প্রমাণ করেছে তারা এদেশের মানুষ ও রাজনৈতিক দল না।

শনিবার বিকেলে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রভাবশালী এ রাজনীতিক বলেন, আওয়ামীলীগ ছিল অন্য একটি দেশের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন।

সালাহউদ্দিন বলেন, আওয়ামীলীগ ছিল একটি মাফিয়া গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী ও ফ্যাসিস্ট গোষ্ঠী। তারা কোনো রাজনৈতিক দল ছিল না। আওয়ামীলীগের রাজনীতিতে কখনও গনতন্ত্র ছিল না। আওয়ামীলীগের ডিএনএতেই গনতন্ত্র নেই।

আওয়ামীলীগকে একটি সন্ত্রাসবাদী সংগঠন উল্লেখ করে এ রাজনীতিক বলেন, এ সংগঠনটি কখনও রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ড সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের গনতন্ত্রের কবর রচনা করেছে জানিয়ে তিনি বলেন, এ দেশের রাজনীতি বন্দী ছিল কারাগারে, নির্বাসিত ছিল লন্ডনে ও শিলংয়ে। এ দেশের রাজনীতি ও গনতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করেছে। রাতে ভোট চুরি করে গনতন্ত্রের কবর দিয়েছিল হাসিনা।

সালাহউদ্দিন বলেন, কেউ কেউ উদ্দেশ্য হাসিলের জন্য পিআর নির্বাচন চায়। তবে এদেশের মানুষ পি আর নির্বাচন বোঝেনা। নির্বাচন হতে হবে এমন যেন দেশের নাগরিকরা বুঝেশুনে ভোট দিতে পারে। পি আর নির্বাচনে তো কি হবে তা সে নিজেই জানেনা।

বৃহৎ কারাগারে আবদ্ধ বাংলাদেশের মানুষকে কারামুক্ত করতেই ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই রাজনীতিহীনতার সংস্কৃতি থেকে এ দেশের মানুষকে বেরিয়ে আসতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি গনতন্ত্রকে পুনর্জীবিত করবে বলে আশ্বাস দেন এই সংগ্রামী নেতা।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

প্রায় সাড়ে পাঁচ বছর পর অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। চকরিয়া সরকারি কলেজে আয়োজিত হওয়া সম্মেলনে উপজেলার ১৮ ইউনিয়ন, একটি পৌরসভা ও আশপাশের এলাকা থেকে সম্মেলনে অন্তত ৫০ হাজার লোকের সমাগম ঘটে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।  সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিজয়ের আনন্দে মুখরিত কক্সবাজার

This will close in 6 seconds

আওয়ামীলীগের ডিএনএতেই গনতন্ত্র নেই- সালাউদ্দিন

আপডেট সময় : ০৯:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫